
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার
বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আরেফিনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে গণধর্ষণ, অস্ত্র আইন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সিঁধেল চুরি, সরকারি কাজে বাধা এবং মারামারির মতো গুরুতর অভিযোগ।
থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরেফিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, আরেফিন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গ্রেফতারের পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং অপরাধী যে-ই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।