সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ধামরাই থানার চৌকস অফিসার এসআই জিয়াউর রহমানের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমাম হোসেন গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

সুমন খান:

ঢাকা জেলার ধামরাই থানার সাহসী ও দক্ষ পুলিশ অফিসার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমাম হোসেন গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এই আসামির বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে ধামরাইসহ আশপাশের এলাকায় মাদক পাচার ও বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলেছিল। পুলিশের তৎপরতা সত্ত্বেও নানা কৌশলে আত্মগোপনে থেকে সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিল। অবশেষে এসআই জিয়াউর রহমানের কৌশলী পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইমাম পালানোর চেষ্টা করলেও এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে তাকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলে, যা পরবর্তীতে মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তকরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এসআই জিয়াউর রহমানের এই অভিযান পুলিশের মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করেছে। সমাজ থেকে মাদক নির্মূলে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এসআই জিয়াউর রহমান ও তার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এমন চৌকস অফিসারদের কারণে ধামরাইতে শান্তি ও নিরাপত্তা ফিরে আসছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park