সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত।

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
নওগাঁ প্রতিনিধিঃ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় অফিসের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা,জাতীয় সংগীতের মাধ্য দিয়ে উত্তোলন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেজাউল করিম ও‌ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান (বাবু) । পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাফিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে সফল সমবায়ী হিসেবে বক্তব্য রাখেন শাপলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সম্পাদক ওয়াসিম আকরাম ও সাংগৈল ধরিত্রী মহিলা সমবায় সমিতি লিঃএর সহ-সভাপতি শ্রীমতি রূপালী রবিদাস। উপজেলা পর্যায়ে সঞ্চয় ও ঋণদান সমবায় শ্রেণীতে শ্রেষ্ঠ হয়েছেন ,পল্লী বিকাশ সঞ্চয় ও ঋণ সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক জনাব মোঃ সাদেকুল ইসলাম ,ব্যবসায়ী সমবায় শ্রেণীতে নিয়ামতপুর উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে, মানব সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক আলমগীর হোসেন, উৎপাদন মুখী সমবায় শ্রেণীতে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে রূপালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃএর সভাপতি আতাউর রহমান ,সমবায় সমিতিতে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সদস্য আব্দুল আলিম।এছাড়াও উপজেলা পর্যায়ে সেরা (সিডিএফ) প্রদানকারী হিসেবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেন, বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃএর সদস্য জনাব মোঃ মামুন। উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ীদের কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park