
ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল ৫টায় ত্রিশালের দরিরামপুরস্থ বিএনপি অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, এবং কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ও ময়মনসিংহ বিভাগীয় ও জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুস্থতা, দীর্যায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক
ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি
মোঃ ফিরোজ নুনের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন শুভ’র সঞ্চালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ সানোয়ার হোসেন,ও সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম মিঠুন,উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও বালিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও বৈলর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মাহবুবুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ সোহাগ আহম্মদ, উপজেলা নির্মাণ শ্রমিক দলের আহবায়ক মোঃ শাহীন মিয়া ও সদস্য সচিব মোঃ এরশাদ শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ সিকদার সরদার, উপজেলা শ্রমিক দলের সদস্য এনামুল হক রনি,উপজেলা নির্মাণ শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মিলন মিয়া, মঠবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, রামপুরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ইউনিয়ন শ্রমিক নেতা সাকায়োত হোসেন কাজল, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ এমদাদুল হকসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন