সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জনগণের ভোটের রায় নিয়েই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপি। রাঙ্গাবালীতে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার।
পটুয়াখালী প্রতিনিধি:

বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে,ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে সংবাদ কর্মীদের স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করতে দেয়নি এবং জনগণের সম্পদ লুট করে বিদেশে অর্থ পাচার এবং বাড়ি নির্মান করেছে। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কিন্তু বিএনপি সবসময় মানুষের অধিকার রক্ষায় বিএনপি পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটের রায়ের মাধ্যমেই বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভার আয়োজন করা হয়।

এবিএম মোশাররফ হোসেন বলেন, আজকে আপনাদের সামনে অনেকেই ভোট চাইতে আসে। জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়েছিলো ৯১ এর নির্বাচনে ১৮টি এবং ২০০১ সালে ১৭টি-তাও বিএনপির সঙ্গে নির্বাচন করে। কিন্তু বিএনপির বাইরে গিয়ে ৯৬ সালে তিনটি, ২০০৮ সালে মাত্র দুইটি আসন পেয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু কখনোই ইসলামি আন্দোলনের হাতপাখা মার্কা একটি আসনও জিততে পারেনি।
জনগণকে ভূল বুঝিয়ে ইসলামের নামে জনগণের সাথে প্রতারণা করেছে।তিনি বলেন ইসলামী আন্দোলনের প্রার্থী মানুষকে বলেন হাতপাখায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে,হাতপাখা হলো জান্নাতের টিকেট। এসব প্রতারণা জনগণ প্রতারিত হবেনা। জনগণ যথেষ্ট সচেতন।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বিএনপি কর্মীরা। সাধারণ মানুষ যখনই বিপদে পড়েছে, আমরা তাদের পাশে থেকেছি, আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ ।

চাকরিপ্রত্যাশী তরুণদের বিষয়ে দলের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লেখাপড়া শেষ করার পর এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।

দুর্গম দ্বীপ উপজেলা হওয়া সত্ত্বেও রাঙ্গাবালীতে এখনও সরকারি হাসপাতাল না থাকা প্রসঙ্গে এবিএম মোশাররফ বলেন, এই আসনে আওয়ামী লীগের সময় দুইজন প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু কেউ হাসপাতালের কার্যক্রম শুরু করতে পারেননি। তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, আগামী দিনে উন্নয়ন চাইলে যারা জনগণের কল্যাণে কাজ করবে, তাদেরই ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-দলের এমন সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জনগণ কখনো সুষ্ঠু ভোট দিতে পারেনি-কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো দিনের ভোট রাতে হয়েছে কিংবা কখনো নিজেরা নিজেরা। তাই আগামী দিনে দলীয় সরকারের অধীনে নয়,আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।

জনসভাকে ঘিরে ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয় পুরো উপজেলা সদর। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে এ জনসভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park