সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ মাসুদ রানাঃ

ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার সময় নলডাঙ্গা ভূষণ হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন,

“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি তারিখ নয়; এটি আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন,

“আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে। জনগণের ভোটের অধিকার ফেরাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ঐক্যই হবে চূড়ান্ত শক্তি।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর, মোহাম্মদ আলী জিন্নাহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক খোকা, মাসুদ রানা, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদসহ প্রমুখ।

অতিথিরা বলেন,

“জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এদিনই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল, যা আজও আমাদের আন্দোলনের অনুপ্রেরণা।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park