সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সমাজকে বদলাতে হলে যুবকদের জেগে উঠতে হবে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে (আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন)।

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবকেরাই হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, আগামীর মানবিক ও সাম্যের বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এ-ই যুবসমাজের যুবকদেরকে।

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ আগামি নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাইলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে। কিন্তু সবাইকে নিয়ে সরকার গঠন করবে, আমাদের নেতা জনাব তারেক রহমান তাই বলেছেন। আগামি ২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ উম্মুখ হয়ে আছেন।’ তিনি আজ রবিবার শেষ বিকালে কলাপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি যুবদল সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের উদ্দেশে আরো বলেন, ‘ যদি কেউ অন্যায় করেন, সন্ত্রাস করেন, চাঁদাবাজি কিংবা জুলুম করেন তাহলে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। দেশের ৩০০ এমপি, ৪৯৭ উপজেলা চেয়ারম্যান, ৩৬৭ মেয়র, ৮ সিটি কর্পোরেশন মেয়র, সব ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, তারপরও শেষ রক্ষা হয়নি। দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে,কারন তারা গুম,খুন,চাঁদাবাজি, সন্ত্রাসী,ধর্ষণ, লুটপাট সহ এমন কোনো অন্যায় কাজ নেই যা তাঁরা করেনি।যার প্রতিবাদে বিএনপির ১৫ টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এ-ই সংগ্রামের কারনে শেখ হাসিনার সরকার ইতিমধ্যে বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ১৭০০ নেতাকর্মীকে গুম করেছে, ষাট লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে।যার প্রেক্ষাপটে
জুলাই আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছে এই যুবসমাজের যুবকেরা ,ছাত্র জনতা,সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সকল পেশাদার মানুষ। আর শেখ হাসিনা, আওয়ামী মন্ত্রী, এমপি সহ অনেক নেতা কর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন আরো বলেন, ‘দেশে এখন সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আগে প্রতিদ্বন্ধী ছিল আওয়ামী লীগ। তারা পালিয়ে গেছে। এখন আর কোন প্রতিদ্বন্ধী নেই। তারপরও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সবাইকে আগামি নির্বাচনে ধানের শীষে ভোট চাচ্ছে এবং ধানের শীষের সমর্থনে কাজ করার জন্য নির্দেশনা দেন।

এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। অনুষ্ঠিত এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর-রশীদ। প্রধান বক্তা ছিলেন, কলাপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার,উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক,পৌর বিএনপি-র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ। সভা সঞ্চলনা করেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃমজিবর রহমান ফকির ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও কলাপাড়া পৌর যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ রতন। সমাবেশকে ঘিরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে।হাজারো নেতাকর্মীদের মিলনমেলায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park