সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে বেরিয়ে এলো হত্যা রহস্য।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার

বগুড়ার শাজাহানপুর উপজেলার ১৩ নং ওয়ার্ডের বনানী বিশ্বরোড এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস সংলগ্ন স্থান থেকে আজ (বুধবার) সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী রাস্তার পাশে পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

প্রথমে লাশের পরিচয় শনাক্ত না হলেও, পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়। জানা গেছে, নিহত ব্যক্তি একজন অটোরিকশা চালক ছিলেন।
দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে নির্মমভাবে জবাই করে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,
“ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ শনাক্তের পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ
হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park