
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার ৭ নভেম্বর বিকেলে উপজেলা তিন মাথার মোড়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বলেন, সামনে নির্বাচনে আমি যদি যয়যুক্ত হতে পারি, তাহলে আমি নিয়ামতপুর উপজেলার রাস্তার দুই পাশে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজে শ্যামলে ভোরে দিব। সকল মানুষ যাতে করে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য যাযা করা দরকার তাই ব্যাবস্থা করে দিব ইনশাল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, আব্দুল মতিন, বাহাদুরপুর ইউনিয়নের বিএনপি দলের সভাপতি জাকির হোসেন,ও অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী, কাওসার হাজী, বাচ্চু, মামুনুর রশিদ, কাওসার রতন প্রমূখ ব্যক্তিবর্গ।
বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভায় ,দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।