সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফ্যাসিস্ট আ’লীগ ও তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না — রাশেদ খান।

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধিঃ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আ’লীগের কেউ ভোটে অংশগ্রহণ করতে পারবে না। বাংলার জমিতে আর কখনো ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন হবে না—নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন তাদের রয়েছে, যেখানে ফ্যাসিস্টদের স্থান থাকবে না।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা এবং ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী প্রভাষক সাখাওয়াত হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, সরকারের একজন উপদেষ্টা উল্লেখ করেছেন যে একজন সংসদ প্রার্থীকে শেষ পর্যন্ত ২০-২৫ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে হয়—এ ধরনের অর্থবহ প্রচারণার বিরুদ্ধে গণআন্দোলন প্রয়োজন। তিনি জনগণকে আহ্বান জানান, নগদ টাকা, মাংস বা কোনো উপহার দিয়ে ভোট চাইলে তা গ্রহণ না করে ‘ঝাঁটা বাড়ান’ দিয়ে প্রতিহত করতে হবে। আরও বলেন, নির্বাচন আয়োজনে এখনও তালবাহানা চলছে এবং যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে দেশে আবারও একটি ‘১/১১’ নামক পরিস্থিতি নেমে আসতে পারে।

রাশেদ খান আরও সতর্ক করেন যে তৃণমূলে দখলদারিত্ব অব্যাহত রয়েছে এবং যারা এসব অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সবদল একযোগে মোকাবিলা করবে। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই।

অনুষ্ঠানটি গণআধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গণধিকার পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেন এবং যুব ও ছাত্র পরিষদের জেলা শাখার সিনিয়ার নেতৃবৃন্দসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park