সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁ’র নিয়ামতপুরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগা‍ঁঃ

৮-৯ নভেম্বর ২০২৫ইং তারিখে নিয়ামতপুর উপজেলা বিআরডিবি অফিস হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নিয়ামতপুর উপজেলার বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বর্জ্য ও স্যানিটেশন কর্মী, গ্রাম পুলিশ ও দফাদারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্জ্য ও স্যানিটেশন কাজে নিয়োজিত কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে তাদের শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বর্জ্য ও স্যানিটেশন কর্মীগণ দৈনন্দিন কাজে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় নিরাপদ আচরণ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন।
বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ইএসডিও কর্মীবৃন্দ। প্রশিক্ষণ শেষে উপজলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান, নিয়ামতপুর নওগাঁ, মহোদয়ের উপস্থিতিতে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park