সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় শহর ও মহাসড়কে যানজট নিরসন, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, আত্মহত্যা রোধ, এবং মাংস বিক্রেতাদের তদারকি ব্যবস্থা জোরদারকরণসহ চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এবং বারবাজার হাইওয়ে থানার নবাগত ওসি আলমগীর কবির।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, বিএনপি নেতা ইলয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park