সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের নিখোঁজ মাদ্রাসার ৩ ছাত্রী ফিরে এসেছে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দিন পর অবশেষে হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা হাফিজিয়া মাদ্রাসার তিন নিখোঁজ ছাত্রী বাসায় ফিরে এসেছে। তবে তারা কোথায় ছিল, কিভাবে ফিরে এসেছে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ফিরে আসা শিক্ষার্থীরা হলো—তামান্না আক্তার (১৬), জুঁই খাতুন (১৫) ও আয়েশা খাতুন (১৩)। পরিবার সূত্রে জানা গেছে, তারা বর্তমানে পরিবারের হেফাজতে আছে, তবে শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভীত–আতঙ্কিত অবস্থায় রয়েছে।

ঠাকুরগাঁওয়ের সচেতন নাগরিক প্রবাল চৌধুরী বলেন, “যেহেতু তাদের নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মামলা হয়েছে, তাই প্রক্রিয়া অনুযায়ী প্রথমে তাদের চিকিৎসা পরীক্ষার (মেডিকেল ক্লিয়ারেন্স) পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে পরিবারে হস্তান্তর করা উচিত।”

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে ঠাকুরগাঁও শহরের দক্ষিণ সালন্দর এলাকার ওই মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি করার পর ১৪ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

মাদ্রাসার পরিচালক শহিদুল ইসলাম তখন দাবি করেছিলেন, “তিন শিক্ষার্থী পরিকল্পনা করে চারটি ব্যাগ নিয়ে পালিয়েছে। এতে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানিয়েছিলেন, “সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তারা ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে ট্রেনে করে অজ্ঞাত স্থানে যায়।” পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি মামুন অর রশিদ তখন বলেন, “তদন্ত চলছে, ইতিবাচক কিছু হলে জানানো হবে।” নিখোঁজের পরপরই পরিবারগুলো মেয়েদের ছবি দিয়ে বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তি ও পুরস্কার ঘোষণাও দিয়েছিল।

অবশেষে তিন ছাত্রী ফেরায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে, তবে তারা কোথায় ছিল ও কীভাবে ফিরে এলো—এ নিয়ে রহস্য রয়ে গেছে। স্থানীয়দের দাবি, পুরো ঘটনার স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park