
মো্ঃ নুর হোসেন রিপন
রামগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে
লক্ষ্মীপুর – ১ রামগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন ঘিরে দলের ভেতরে দ্বিধা বিভক্তির অবসান ঘটিছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেয়ার পর ঐক্যবদ্ধ হলো রামগঞ্জের বিএনপির নেতাকর্মী ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
দলের মনোনয়ন প্রত্যাশী ও রামগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে শনিবার ১৫ নভেম্বর বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক মঞ্চে উপনীত হয়েছেন।
রামগঞ্জ উপজেলা ও পৌরসভার ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপির ব্যানারে আয়োজিত ৩১দফা রাস্ট্র কাঠামোর আলোচনা সমাবেশে
পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরনের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক , লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হারুনর রশিদ হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বক্তা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্ল্যা পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লোকমান হোসেন পাটোয়ারী, স্মার্ট টেকনোলজি গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম, বিএনপির সাবেক নেতা
ইসমাইল হোসেন ভিপি, আলমগীর হোসেন মিয়া, আবুল হোসেন বিএ৷ আবুল খায়ের লেলিন, মনির হোসেন লিটন প্রমুখ।
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের দলের মনোনয়ন প্রত্যাশী
হারুনুর রশিদ হারুন বলেন আমি রামগঞ্জ উপজেলার সন্তান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক
পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের দুর্দিনে ১৭ বছর আন্দোলন সংগ্রামে দলের কর্মসূচি পালন করতে গিয়ে
বহুবার মিথ্যে মামলা হামলার শিকার হয়ে কারাবন্দী হয়েছি।
দলের অনেক নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা করেছি,।
আমি বিএনপি প্রেমিক, লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী। দল যাঁকে ধানের শীষের মনোনয়ন দিবে
আমরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবো।