শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯নং বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহন বিশ্বাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

প্রধান অতিথির বক্তব্য

বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,
“এ দেশের একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির মতো অপপ্রচার করছে—যার কোনো ভিত্তি কোরআন-হাদিসে নেই। এখন সময় এসেছে সচেতন হওয়ার। আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়নের লড়াইয়ে অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন,
“আমাদের সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

বিশেষ অতিথিদের উপস্থিতি

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সভায় আগত
অতিথিরা বলেন,
“আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park