শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ন‌ওগাঁর নিয়ামতপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক দুইদিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

জয়পুরহাটের জাকস রিসোর্স সেন্টারে ১৯-২০ নভেম্বর ২০২৫ দুইদিনব্যাপী“ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা” বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়নাধীন গোফরইম্প্যাক্ট কর্মসূচির আওতায় প্রশিক্ষণটি আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
প্রশিক্ষণে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা, শ্রীমন্তপুর, হাজীনগর এবং পাঁড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যেক্তা মোট ৩২ জন অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের মাঝে উত্তম চর্চা অনুশীলন, দৃষ্টিভঙ্গীর ইতিবাচক পরিবর্তন, ইউনিয়ন পরিষদের রূপকল্প প্রণয়ন এবং সম্পদ চিহ্নিতকরণ বিষয়ক সেশন পরিচালিত হয়। তারা নিজেদের ইউনিয়নের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে প্রাথমিক রূপকল্প খসড়া উপস্থাপন করেন।
দ্বিতীয় দিনে ইউনিয়ন পরিষদের পরিচালন ব্যবস্থা, উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়া, বার্ষিক বাজেট এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার ওপর বাস্তবধর্মী সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এডভাইজার জনাব মো: সফিকুল ইসলাম, জনাব রঞ্জন কুমার ঘোষ, পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট, ওয়াটারএইড বাংলাদেশ, এবং জনাব সাঈদ মাহাদী স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট, ওয়াটারএইড বাংলাদেশ। প্রশিক্ষণের সার্বিক সমন্বয় করেন প্রণব কুমার কো-অর্ডিনেটর-ক্যাপাসিটি বিল্ডিং, ইএসডিও।
প্রশিক্ষণ শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। ইএসডিও এবং ওয়াটারএইড বাংলাদেশ আশা করছে, এই দুই দিনের প্রশিক্ষণ ইউনিয়ন পরিষদগুলোর উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট প্রণয়ন, রূপকল্প নির্ধারণ, সুশাসন এবং জনসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park