সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন: এ্যাড. আজিজুর রহমান মোল্লা

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

আরাফাত হোসেন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইনশাআল্লাহ খুব শিগগিরই তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন- এ কথা জানিয়েছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫), হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

এ্যাড. আজিজুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের পুনরুত্থানের জন্য এটিই এখন জাতির একমাত্র চাওয়া। আমরা ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা পুনরুদ্ধার করবো।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেধা, মনন, প্রজ্ঞা, দূরদর্শিতা ও অসীম সাহসী নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে আর জমিনে ফুটে উঠেছে সোনালী আশার নবীন প্রভাত। জনাব তারেক রহমানের নেতৃত্বেই আমরা সাম্য, মানবিক, বৈষম্যহীন নিরাপদ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।

এসময় হোমনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও রামকৃষ্ণপুর এলাকার জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park