বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা ।

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ ও ২০২৭ অনুষ্ঠিত হয়েছে ২৯ শে নভেম্বর এই নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৭ জন প্রার্থী, সহ-সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন, সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬ জন, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। মোট ভোটার সংখ্যা ১১৪৬, প্রাপ্ত ভোট ৮৭৯,বৈধ ভোট ৮৩৮, বাতিল ভোট ৪১ । রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬টি ভোথ সকাল ১০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলে, ভোটাররা দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন নির্বাচিত প্রার্থীরা । নির্বাচনকে কেন্দ্র করে শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল চোখে পড়ার মতো , নির্বাচনীয় কেন্দ্র ছিল নিরাপত্তার চাদরে ডাকা ।

ভোট গণনা শেষে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ তবিবুর রহমান, এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ বি এম মঞ্জুরুল আলম দুলাল পেয়েছেন ৫০০ ভোট , তার নিকটম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু পেয়েছেন ২৭৯ ভোট ।
সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম, তিনি পেয়েছেন ২৮৩ ভোট, তার নিকতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাসির উদ্দিন পেয়েছেন ২১৮ ভোট ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫জন, মোঃ আব্দুর রাজ্জাক মিয়া ৩৬২ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন , একমাত্র নারী সদস্য পদপ্রার্থী আঞ্জুমান আরা বেগম ৩৫৬ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছে, মেহেদী হাসান ৩৩৪ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয় , মোঃ হাবিব শেখ ৩২৮ ভোট পেয়ে চতুর্থ সদস্য নির্বাচিত হয়, কাজী আরাফাত হাসান জিসান ৩২৭ ভোট পেয়ে পঞ্চম সদস্য নির্বাচিত হয়েছেন বলে, প্রধান নির্বাচন কমিশনার মোঃ তবিবুর রহমান ঘোষণা করেন ।

ফলাফল ঘোষণার পরে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করে নেয়,তবে ভোট গণনা কক্ষে কোন সংবাদ কর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park