সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নিজের সর্বস্ব হারিয়ে ভুক্তভোগী লিয়াকত আলী (স্বর্নকার) এর আর্তনাদ।

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

দাউদকান্দি, কুমিল্লা ( নিজস্ব প্রতিবেদক)

ক্রয়কৃত মালিকানাধীন জমিতে পাকা ঘর নির্মাণ করার সময়ে একদল চাঁদাবাজ চক্রের অব্যাহত হুমকি, ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে কুমিল্লার দাউদকান্দিতে। অভিযোগকারী মোঃ লিয়াকত আলী স্বর্নকার (৬৫) দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, পাকাঘর নির্মাণের কাজ শুরু করার পর থেকেই বিবাদীরা সংঘবদ্ধভাবে তাঁর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে।
লিয়াকত আলী অভিযোগ করেন, প্রায় ৩০ বছর ধরে তিনি তাঁর ক্রয়কৃত পৈতৃক ভিটায় চারচালা টিনের ঘরে বসবাস করে আসছেন। আধুনিক পাকাঘর নির্মাণের জন্য ১৮ অক্টোবর পুরাতন ঘর ভেঙে স্থান খালি করেন এবং ২২ অক্টোবর২০২৫ইং- তারিখে নির্মাণসামগ্রী মজুত করেন। ঠিক সেই সময় থেকেই বিবাদীরা তাঁর ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে।
অভিযোগে বলা হয়, বিবাদী হাজী নাসির উদ্দিন স্বর্ণকার, আল-আমিন মিয়া স্বর্ণকার, উজ্জ্বল মিয়া স্বর্ণকার, রাসেল মিয়া স্বর্ণকার, রুবেল মিয়া স্বর্ণকার ও মজিবুর রহমানসহ স্থানীয় আরও ১৫–২০ জন নিয়মিতভাবে নির্মাণস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন,
এবং কাজ বন্ধ করে দেওয়া সহ বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। তারা দাবি করে, নির্মাণকাজ নির্বিঘ্নে চলাতে চাইলে তাদেরকে ৫ লাখ টাকা “মীমাংসার জন্য দিতে হবে।
লিয়াকত আলী আরও বলেন, তাঁর নিজের নামে বৈধ আরএস, বিএস ও অন্যান্য খতিয়ানভুক্ত মালিকানার প্রমান পত্র থাকা সত্ত্বেও বিবাদীরা ভুয়া কাগজপত্র তৈরি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে (মামলা নং ৪৯১/২৫)তারিখ ২৭/১১/২৫ ইং বৃহস্পতিবার, অভিযোগ অনুযায়ী, আদালতকে বিভ্রান্ত করে জোরপূর্বক টাকা আদায়ের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলার প্রভাবে দাউদকান্দি থানা থেকে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধের জন্য এএস আই, হাফিজ উদ্দিন, স্বাক্ষ্যরিত একটি নোটিশ ভুক্ত ভোগী লিয়াকত আলীর হাতে, ২৮/১১/২৫ ইং শুক্রবার তুলে দেন বলে তিনি সাংবাদিক দের জানান।
যার ফলে বাদীর পরিবার নির্মাণকাজ নিয়ে মারাত্মক সংকটে পড়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বাদীর স্ত্রী ফাতেমা বেগম, রফিকুল ইসলাম, হাবীবা খাতুন, আব্দুস সালাম, নাসির মিয়াসহ একাধিক ব্যক্তি তাদের স্বাক্ষ্যে উল্লেখ করেছেন—বিবাদীরা নিয়মিত মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এবং বাদীর পরিবারকে হয়রানির শিকার হতে হচ্ছে।
বাদী অভিযোগের শেষে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জের নিকট বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
ও নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। পরিশেষে, ভুক্ত ভোগী লিয়াকত আলী বলেন যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ স্থগিত করে রাখি। তিনি আরো বলেন যে সুষ্ঠ তদন্তের মাধ্যমে কাগজ পত্র গুলো দেখে সম্মানিত আইনের রক্ষক যেন সমাধান করে দেন আমি সেই আশাবাদী। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর বিবাদীদের সাথে উপস্থিত সাংবাদিক বৃন্দ একাধিক বার ফোন করে তাদের সাথে যোগাযোগ করা যায়নি বলে বলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park