সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী জেলা কৃষক দলের ৩ উপজেলার আংশিক কমিটি ঘোষণা ।

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখা আয়োজিত এক কর্মী সভার আয়োজন করা হয় , রাজবাড়ী জেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ আইউবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । জেলা কমিটির আহ্বায়ক মোঃ আইউবুর রহমান ও সদস্য সচিব এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত জেলার ৩টি উপজেলা ও একটি পৌরসভায় আংশিক কমিটি ঘোষণা করা হয় । জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ আলমগীর এই আংশিক কমিটি ঘোষণা করেন, প্রথমে ঘোষণা করেন পাংশা উপজেলা কৃষকদলের আংশিক কমিটি , পাংশা উপজেলা কৃষকদলের আহবায়ক হিসেবে ঘোষণা করা হয় , মোঃ শফিকুর রহমান মানিক ও সদস্য সচিব হিসাবে ঘোষণা করা হয়, মোঃ আরিফুল ইসলাম মিয়া টিপু কে ।
কালুখালী উপজেলা কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়, এতে উপজেলা কৃষক দলের আহবায়ক হিসেবে ঘোষণা করা হয় মোহাম্মদ আনিসুর রহমান( আনিস মোল্লা কে ) এবং সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয় মোঃ নজরুল ইসলাম বিট্টু কে ।
বালিয়াকান্দি উপজেলা কৃষক দলের আংশিক কমিটি ঘোষণায়,উপজেলা কৃষক দলের আহবায়ক হিসেবে নির্বাচিত হন,মোঃ মহসিন খান, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া ।
পাংশা পৌর কৃষকদলের আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার সরদার ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন মহিত ।
এসময় জেলা কমিটির নেতৃবৃন্দরা নির্বাচিত নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, এতে জেলা কৃষক দলের নেতাকর্মীরা বলেন স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মোঃ আইউবুর রহমান , জেলা কৃষক দলের সিনিয়ার যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ আলমগীর , যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট শাহরিয়ারজ্জামান রাজিব, যুগ্ন আহবায়ক মোঃ মনজুরুল আলম ও মোঃ রাজু আহমেদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এ সময় নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park