শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিক ও নবাগত ইউএনও’র মতবিনিময়।

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

ইকবাল হোসেন
প্রতিনিধি ত্রিশাল।

বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিক ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিকগণ ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, সদস্য সচিব ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সংবাদদাতা সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল সম্পাদক মোমিন তালুকদার, নিউজ পোর্টাল (জাগ্রতটিভি.কম)’র বার্তা সম্পাদক শাহ্ সুলতান রঞ্জু, দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার জাকিয়া বেগম, দৈনিক একুশের বাণী পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ইকবাল হোসেন, দৈনিক সকালের অপেক্ষা’র আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রভাতী বাংলাদেশ’র সংবাদদাতা মাসুদ রানা, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ত্রিশাল সংবাদদাতা আজিজুলহক উজ্জল, নিউজ পোর্টাল (সমাজের আলো ২৪.কম)’র সংবাদদাতা শাহরিয়ার সাদাত, জাগ্রত টিভির নিউজ/ ভিডিও এডিটর শাহীনুর ইসলাম, সাংবাদিক মঞ্জুরুল হক বুলবুল প্রমূখ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী সোমবার (১ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থল ত্রিশালে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তাঁর দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park