বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

লোকসানের বোঝা সাড়ে তিনশ কোটি টাকা# মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন।

  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি ঃ

প্রায় সাড়ে তিনশ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েও ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ সালের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় ভার্চুয়াল লাইভে যুক্ত হয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমান প্রধান অতিথির বক্তব্য শেষে মিলের ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন।চলতি মৌসুমে ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। গড় চিনি আহরণ ধরা হয়েছে ৫.৫ শতাংশ। আখের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি মণে ২৫০ টাকা।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসির যুগ্ম সচিব ও পরিচালক আব্দুল আলিম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা (পিএএ) ও বিএসএফআইসির চিফ অব পার্সোনেল শাহরীনা আনান।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. এন. এম. জোবায়েরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন, বিএনপি নেত্রী মুর্শিদা জামান বেল্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুসাইন আহম্মেদ, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও আখচাষী মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আখ চাষে বিশেষ সাফল্যের জন্য চারজন চাষীকে সম্মাননা প্রদান করা হয়। জানা যায়, বর্তমানে মোবারকগঞ্জ চিনিকলটি প্রায় ৩৪৯ কোটি টাকা দেনায় জর্জরিত।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মণ্ডল জানান, চলতি মৌসুমে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে লক্ষ্য অনুযায়ী চিনি উৎপাদন করা হবে। তিনি আরও জানান, এবার কৃষকদের আখের মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করা হবে, যা কৃষকদের আখ চাষে উৎসাহিত করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park