
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১৭ডিসেম্বর ) বিকাল ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক, কর্মপরিষদ সদস্য ইকবাল হোসাইনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা আবু তালিব বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ সময় তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।