শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে জলঢাকায় বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান (কবির) লেলিনের নেতৃত্বে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বাইর হয়ে জলঢাকার প্রধান প্রধান, সড়ক গুলো প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে একত্রিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক (বাবু) তিনি বলেন একটি গোষ্ঠী বিশৃঙ্খলার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে করে যেনো ভোট পিছিয়ে যায়, কিন্তু আমরা তা রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের সবার প্রাণপ্রিয় নেতা আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতেই পা রাখতেছেন আমরা আমাদের নেতার জন্য সকলে দোয়া করি তিনি যেনো সহি সালামতে বাংলাদেশে পদার্পণ করেন। উপজেলা ছাত্রদলের সভাপতি মনতাজুর রহমান (মিঠু) বলেন আমরা জলঢাকা বিএনপি কিন্তু সবসময় ঐক্যবদ্ধ আমাদের সরলতার সুযোগ নিয়ে মনে করেন না, যে আপনারা বিশৃঙ্খলা করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুসবো। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা তাতীদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু হহারুনা রশিদ, দুলাল হোসেন, আবু তরাব ইমন সহ প্রমুখ। এবং সবার শেষে গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান কবির (লেলিন) তিনি বলেন আমাদের এই ২৪ এর যোদ্ধা শরিফ ওসমান হাদী আমাদের মাঝে আর বেঁচে নেই, আমাদের কলিজা ফেটে যাচ্ছে ভাইটির মৃত্যুর খবর শুনে, আমরা গতরাতেও বিক্ষোভ করেছি সন্ত্রাসীরা যেনো দ্রুত গ্রেপ্তার হয়। আর এ দিকে হাদির মৃত্যুকে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে একটি বিশেষ মহল, কান খুলে শুনে রাখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি আমরা কেউকে ভয় করি না, আমরা সব সময় অন্যায়ের পক্ষে লড়াই করেছি সম্ভব হলে সেই লড়াই আমরা চালিয়ে যাব তবু কিন্তু বাংলাদেশ এর এক চুল পরিমাণ কোনো ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হবে না। পরে তিনি বক্তব্য শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করে দেন অনুষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park