শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ত্রিশাল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শহিদুল আমিন খসরুর মনোনয়ন ফরম সংগ্রহ।

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

ইকবাল হোসেন,ত্রিশাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে তারা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

‎দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করতেছে প্রার্থীগণ। নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, ত্রিশাল আসনে বিএনপি থেকে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী মনোনীত হবে।

উল্লেখ্য, এই আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।
‎
‎এ সময় উপস্থিত নেতাকর্মীরা গণমাধ্যম কে জানান, শহীদুল আমিন খসরু দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এবং ত্রিশাল উপজেলার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। ‎মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park