সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান।

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম চূড়ান্ত হয়েছে। বুধবার সকাল থেকে এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
বুধবার সকালে মুঠোফোনে রাশেদ খান নিজেই তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন। একই দিন দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান। তারা প্রত্যেকেই স্থানীয় পর্যায়ে নিজ নিজ অনুসারী নিয়ে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে আসছিলেন।
রাশেদ খানকে প্রার্থী করা হচ্ছে—এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে ক্ষোভ প্রকাশ করে সাইফুল ইসলাম ফিরোজের অনুসারীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ঝিনাইদহ-৪ আসনে বিএনপির স্থানীয় নেতাদের মধ্য থেকেই প্রার্থী দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে রাশেদ খান বলেন,মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি জানানো হয়। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী জনসভা করবেন বলেও তাকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park