সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুয়াশার চাদরে ঢেকে ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত, হিমশীতল রাত কাটছে কষ্টে।

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোঃ মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও

উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। গত দু–তিনদিন ধরে জেলার আকাশ মেঘলা থাকলেও গত সোমবার থেকে বুধবার বিকেলে কুয়াশা ও হিমেল বাতাসে একেবারে জমে গেছে জনজীবন। ভোর থেকে রাত পর্যন্ত কুয়াশার ঘন চাদরে মোড়ানো শহর যেন হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক গতি।
ঘন কুয়াশায় দিনের শেষ বেলায়ও সূর্যের দেখা মিলছে মৃদু ভাবে। সকাল থেকে সড়ক-মহাসড়কগুলো রীতিমতো সাদা ধোঁয়ার চাদরে ঢেকে যাচ্ছে। শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় ছোট ছোট দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল হাওয়ার দাপট। অন্ধকার নামতেই শহরজুড়ে নেমে আসে নিস্তব্ধতা। সাধারণত রাত পর্যন্ত ব্যস্ত থাকা ঠাকুরগাঁও শহর এখন সন্ধ্যা নামলেই জনশূন্য হয়ে পড়ছে। কুয়াশার পর্দায় ঢাকা সড়ক–বাজারগুলোতে মানুষের চলাচল সীমিত হয়ে এসেছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ফুটপাত, রেলগেট ও বাজার এলাকার বিভিন্ন স্থানে দেখা গেছে, অনেকে খড়–কাঠ বা পলিথিন জ্বালিয়ে আগুনের কুণ্ডলী বানিয়ে নিজেদের গা গরম করছেন। অনেকে পুরোনো কম্বল বা প্লাস্টিকের আড়ালে ঠাঁই নিয়েছেন ঠাণ্ডা থেকে বাঁচতে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কাজের সুযোগও কমে গেছে, ফলে বিপাকে পড়েছেন দিনমজুররা।
এদিকে তীব্র শীতের ফাঁদে পড়তে না চান অনেকেই। তাই প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে ঠাকুরগাঁও হকার্স মার্কেটে কেনাকাটার ধুম লেগেছে। রাতের বেলায়ও সেখানে ভিড় করছেন ক্রেতারা। কম্বল, জ্যাকেট, সোয়েটার, টুপি ও হাতমোজার দোকানে ক্রেতাদের ভিড়ে জমজমাট পরিবেশ লক্ষ্য করা গেছে। হকার্স মার্কেটের দোকানদার মানিক জানান, শীতের প্রভাবে সাধারণ মানুষের মাঝে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বিক্রিও বৃদ্ধি পেয়েছে। লাভ ভালোই হচ্ছে।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা শৈত্যপ্রবাহের প্রভাবে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা হঠাৎ বাড়ছে। আগামী কয়েকদিন এ পরিস্থিতি আরও অব্যাহত থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফিরোজ জামান জুয়েল জানান, শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন । সমাজ সেবক ধীরেন চন্দ্র জানান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান করেন।
শীতের রুক্ষতার মাঝেও বিস্তীর্ণ কুয়াশার চাদরে ঢাকা ঠাকুরগাঁও যেন এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে—নিস্তব্ধ অথচ মনোমুগ্ধকর। তবে এই সৌন্দর্যের অন্তরালে সংগ্রাম করে দিন কাটছে অসহায় মানুষের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park