শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

মানবাধিকার ও গণতন্ত্রে নির্ভীক কলম। অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সুমন খানকে সম্মাননা স্মারক প্রদান।

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মানবাধিকার লঙ্ঘন, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক সুমন খান-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সত্য অনুসন্ধানে আপসহীন অবস্থান ও জনস্বার্থে সাহসী প্রতিবেদন প্রকাশের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি ও দৈনিক ঢাকার ক্রাইম-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “মানবাধিকার রক্ষা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা স্মারক২০২৫অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা প্রদান করা হয়।শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন,
“যখন মূলধারার অনেকেই নীরব, তখন কিছু সাংবাদিক ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরছেন—সুমন খান তাদেরই একজন।”
অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত
সাংবাদিক সুমন খান দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, সরকারি দপ্তরের অনিয়ম, দালালচক্র, রাজনৈতিক সহিংসতা ও সাধারণ মানুষের বঞ্চনার চিত্র অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেছেন। তার প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক দুর্বলতা ও বিচারহীনতার বাস্তব চিত্র—যা সংশ্লিষ্ট মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, বরং রাষ্ট্র ও সমাজকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর হাতিয়ার।বক্তাদের মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা বলেন,সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার রক্ষায় সবচেয়ে বড় বাধা হলো ভয় ও নীরবতা। সাংবাদিক সুমন খান সেই ভয় উপেক্ষা করে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন।তারা আরও বলেন,অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এবং অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।স্পষ্ট বার্তাএই সম্মাননা শুধু একজন সাংবাদিকের স্বীকৃতি নয় এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকতার প্রতি রাষ্ট্র ও সমাজের প্রত্যাশার প্রতিফলন। বক্তারা সতর্ক করে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা দমনে কোনো অপচেষ্টা চললে তা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় কমিটি।উদ্বোধক ও প্রধান আলোচক
অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ জুয়েল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, লিগ্যাল পাইলিং অ্যান্ড কনস্ট্রাকশন। আলোচক হিসেবে বক্তব্য দেন ,নাদিম চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, কেন্দ্রীয় কমিটি।সভাপতির বক্তব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আনোয়ার হাসান আকাশ, চেয়ারম্যান, বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ডপ্রেস সোসাইটি ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park