সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে পারফিউম কারখানায় অগ্নিকাণ্ডে ১ জন নিহত, ৩ জন আহত, আহতদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ এলাকায় একটি পারফিউম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে হঠাৎ কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। দাহ্য কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজে অংশ নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার একটি বড় অংশ পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের নির্দেশে ঘটনাস্থলে ছুটে যান কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহ-সভাপতি সাইদুর রহমান আংকু, কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহবুব হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজুসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা আহতদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান মোবাইল ফোনে এই প্রতিনিধিকে জানান,
“কেরানীগঞ্জের গদারবাগে সংঘটিত এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি শিল্প কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান আংকু বলেন,
“এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহবুব হোসেন বলেন,
“অগ্নিনিরাপত্তার অবহেলার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park