সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার উদ্যোগ ‘ফিউচার মডেল স্কুল।

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সমাজের প্রান্তিক ও ঝরে পড়া শিশুদের মানসম্মত শিক্ষার আওতায় আনতে ঢাকার কেরানীগঞ্জে যাত্রা শুরু করেছে ফিউচার মডেল স্কুল। জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা হিউম্যানিটি`স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

সংস্থার মহাসচিব জানায়, ফিউচার মডেল স্কুলের মূল লক্ষ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও আত্মমর্যাদাবোধ গড়ে তোলা। শিক্ষা দিয়েই মানবতার আলো ছড়িয়ে দেওয়া সম্ভব—এই বিশ্বাস থেকেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প, পুষ্টিকর খাবার বিতরণ, বই-খাতা-কলম ও পোশাক বিতরণ করা হয়। একই সঙ্গে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সংস্কৃতি, খেলাধুলা ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন ও মনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্পেশাল ক্লাসের ব্যবস্থা।

স্কুলের প্রধান শিক্ষক সাবিরা সুলতানা সুমি আরও জানায়, প্রতিটি শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষা, ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে একটি শিশুর হাসিই পারে পুরো পৃথিবীকে আলোকিত করতে।

উল্লেখ্য, ফিউচার মডেল স্কুল কেরানীগঞ্জ উপজেলার গদরবাগ এলাকায় নূরে মদিনা মসজিদ সংলগ্ন বালুর মাঠে অবস্থিত। ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য আগ্রহীরা সরাসরি স্কুল কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা প্রদত্ত যোগাযোগ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park