মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ত্রিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পঠিত

‎
‎
‎ইকবাল হোসেন
‎ত্রিশাল,ময়মনসিংহ।
‎
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
‎ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাফিল ও একই সঙ্গে বিএনপি থেকে এই প্রথম এক জেলা যুবদলের ত্যাগী ও বার বার কারানির্যাতিত নেতার উদ্যোগে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
‎
‎৯ জানুয়ারি শুক্রবার বেলা ১১টায় ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের গুনি মুন্সি বাড়িতে বার বার কারানির্যাতিত নেতা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ খান সোহানের উদ্যোগে এই দোয়া মাহফিল ও শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায়
‎করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
‎এ সময় হাসান মাহামুদ খান সোহান বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আত্মত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের এক অনন্য প্রতীক। গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আজীবন তিনি নিরলস সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। আমরা তার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
‎
‎তিনি আরও বলেন, দীর্ঘ সময় কারাবন্দিত্বকালে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও অমানবিক আচরণের বহিঃপ্রকাশ।
‎
‎এ সময়  তিনি বলেন, চরম অসুস্থতা ও নির্যাতনের মাঝেও বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
‎
‎শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park