
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
গতকাল মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে জেলা কালেক্টরেটের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার হাতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ অনুযায়ী স্বেচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহার শেষে ঠাকুরগাঁও–২ আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।