সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা-২ এর উন্নয়নের প্রতীক আমান উল্লাহ আমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-২ আসন তথা কেরানীগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির ইতিহাসে একটি নাম বারবার উচ্চারিত হয়—আমান উল্লাহ আমান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং ঢাকা-২ এলাকার সার্বিক উন্নয়নের রূপকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

মানুষের বাস্তব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উন্নয়নই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন।
১৯৯১ সাল থেকে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা-২ এর যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামো ও নগরায়ণে যে আমূল পরিবর্তন এসেছে, তা আজ দৃশ্যমান। এক সময় যেখানে কেরানীগঞ্জের প্রায় ৯৫ শতাংশ ঘরে বিদ্যুৎ ছিল না, সেখানে আজ ঘরে ঘরে আলো পৌঁছে গেছে। বিদ্যুতায়নের এই অগ্রগতি ঢাকা-২ এলাকার শিল্প, কৃষি, শিক্ষা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর অবদান ঢাকা-২ এলাকাকে দিয়েছে নতুন পরিচিতি। বুড়িগঙ্গার ওপর বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর ব্রিজ, হযরতপুরের আলিপুর ব্রিজসহ বিভিন্ন ইউনিয়নে নির্মিত অসংখ্য সেতু ও সড়ক ঢাকা-২ কে রাজধানীর সঙ্গে সুদৃঢ়ভাবে যুক্ত করেছে। ফলে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও শিক্ষাক্ষেত্রে এসেছে গতি।

অবকাঠামোর পাশাপাশি সামাজিক উন্নয়নেও তিনি ছিলেন অটল। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা বজায় রাখাই ছিল তাঁর প্রধান অঙ্গীকার। ঢাকা-২ কে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, এটি ঢাকা-২ এর ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ। উন্নয়ন, অভিজ্ঞতা ও নেতৃত্বের পরীক্ষিত মানদণ্ডে আমান উল্লাহ আমান নিঃসন্দেহে একজন আস্থাভাজন প্রার্থী।

জনগণের অকুণ্ঠ সমর্থনই পারে তাঁকে আবারও ঢাকা-২ এর উন্নয়ন অভিযাত্রার নেতৃত্বে আনতে।
ঢাকা-২ এর অগ্রযাত্রায় উন্নয়নের প্রতীক হিসেবে আমান উল্লাহ আমানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে—এটাই আজ জনমানুষের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park