
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠান উদ্বোধন করেন ।
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুল মজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন পায়রা ও ব্যলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ।
এ সময় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ্ররা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিযোগিতা উপভোগ করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার , জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মরশেদ,রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শংকর চন্দ্র বৈদ্য,ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।