শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

রাজবাড়ী-২ আসনে ১০ দলীয় প্রার্থীকে সমর্থন দিলেন খেলাফত মজলিসের প্রার্থী ।

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন, খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল। পারিপার্শ্বিক এবং আমার নিজের অসুস্থতার কারণে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি।

তিনি আরো বলেন, এ আসনে সাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনী প্রার্থী জামিল হিজাজীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা জামায়াত ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park