সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁ ৪৬-১আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বিপুল ভোটে বিজয়ী।

  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ন‌ওগাঁ ৪৬-১ আসনের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়েছে। নিয়ামতপুর , সাপাহার ও পোরশা উপজেলার মোট ১৬৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বড় ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

নির্বাচনী ফলাফলের বিবরণ অনুযায়ী নিয়ামতপুর উপজেলার ৭৫টি ভোটকেন্দ্রে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান একক আধিপত্য বজায় রাখেন। এই উপজেলায় তিনি পেয়েছেন ৮৫৯৪৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম এখানে ৬১,০৩১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। নিয়ামতপুরে ধানের শীষের এই বিশাল ভোট ব্যাংকই মূলত জয়ের ব্যবধান গড়ে দেয়।
অন্যদিকে, সাপাহার ও পোরশা
উপজেলার ৯১টি কেন্দ্রের চিত্র ছিল কিছুটা ভিন্ন। এই বরেন্দ্র অঞ্চলে ধানের শীষকে পেছনে ফেলে আধিপত্য বিস্তার করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম। তিনি সাপাহার ও পোরশা উপজেলায় ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান কিছু ভোট কম পান। সাপাহার ও পোরশায় দাঁড়ি পাল্লার প্রার্থী ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও নিয়ামতপুর উপজেলায় বড় ঘাটতি তা পুষিয়ে দিতে পারেনি।
নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে মটর সাইকেল প্রতীকের প্রার্থী ছালেক চৌধুরী তিন উপজেলা মিলিয়ে মোট ১৮,৩৮৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়াও হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল হক শাহ পেয়েছেন সর্বমোট ৯০৫৮ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আকবর আলী মাত্র ৪২৪৩ ভোট পেয়েছেন।
সামগ্রিক ফলাফলে দেখা যায়, তিন উপজেলা মিলে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোঃমোস্তাফিজুর রহমান ১,৭৩,৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ১,৫৩,৮১৬ ভোট। নিয়ামতপুর উপজেলার বড় ব্যবধানের লিডই মূলত এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park