সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ: কেরানীগঞ্জে ব্যবসায়ী উদ্ধার, চারজন গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক গ্যারেজ ব্যবসায়ীকে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মামলা রুজু করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১০, তারিখ ১৮/০২/২০২৬, ধারা ১৭০/৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোডে অভিযোগটি দায়ের করেন ঝুমুর আক্তার (২৯)। তিনি জানান, তার বাবা জমির উদ্দিন (৫২) তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় নিজস্ব জায়গায় গ্যারেজ ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করেন।
গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পাঁচজন পুরুষ ও দুইজন মহিলা গ্যারেজে প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা কৌশলে জমির উদ্দিনকে বাইরে ডেকে নিয়ে জোরপূর্বক একটি হায়েস মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গ্যারেজের কেয়ারটেকার রিদয় ওরফে ইয়ামিন বাধা দিতে গেলে তাকেও হুমকি দেওয়া হয়।
পরে রাত সাড়ে ৪টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইলে কল দিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন সকালে আবার ফোন করে অপহৃত জমির উদ্দিনের সঙ্গে কথা বলানো হয় এবং দ্রুত টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ ফেব্রুয়ারি রাত ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর এলাকার একটি বাসা থেকে তাহমিনা আক্তার শিরিন (২৭)কে গ্রেপ্তার করে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে সানারপাড় ফুটওভারব্রিজ এলাকা থেকে মো. জাহিদ হাসান (২৭), আব্দুল্লাহ আল আজাদ (২৪) ও বাবলু আহমেদ (২৬)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযানও চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park