বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বেলাল হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যুবদল, ছাত্রদলসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদ মিনার চত্বরে মানুষের ঢল নামে। রাত সাড়ে ১১টা থেকেই ফুলের ডালা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে মানুষ শহীদ মিনারে সমবেত হতে থাকেন।
রাত ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৫২’র ভাষা আন্দোলন ও ২৪’র গণঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় মির্জা রুহুল আমিন মিলনায়তন-এ আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে জেলার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
ভাষা শহীদদের স্মরণে পুরো জেলায় ছিলো শোক, শ্রদ্ধা ও গৌরবের এক অনন্য আবহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park