বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

ইকবাল হোসেন
প্রতিনিধি(ত্রিশাল)

:ত্রিশাল উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবর রহমান লিটনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে ডা. মাহবুবর রহমান লিটন বলেন, ত্রিশালের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন তাঁর অগ্রাধিকার। তিনি ত্রিশালকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–কে ঘিরে শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডল আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় পূর্বে সাংবাদিকরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, কৃষকদের ন্যায্যমূল্য এবং তথ্যপ্রাপ্তির সহজীকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জবাবে এমপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।
তিনি আরও জানান, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকি, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবর রহমান, অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park