শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

আলহাজ্ব আমান উল্লাহ আমান এমপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

ঢাকা প্রতিনিধি:

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান এমপির পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭-ই ফেব্রুয়ারী)তারানগর ইউনিয়নের আটি বাজার ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। আয়োজনে ছিল ঢাকা-২ আসনের বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় এবং দলীয় ঐক্য ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park