সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ
ন‌ওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও ৪৬ন‌ওগাঁ-১ জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমান , মান্দা উপজেলার সংসদ সদস্য জনাব মোঃ ইকরামুল বারী (টিপু) এবং বদলগাছী উপজেলার জাতীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা (বাবুল) । আজ ১৬ মার্চ ২০২৬ তারিখে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে সকাল ১০:৩০-মিনিটে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি জমে কৃষি জমির ক্ষতি এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দূর করতে এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি খনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করছে কৃষকরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি ও সাধারণ জনগণ সেখানে উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park