শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চরাঞ্চলবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) জুয়ান সতরা নূরানী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্ট।

মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান তরুণ।

মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এবং হাফেজ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন শাহীন আলম, আব্দুল ওহাব, আনারুল সাইফুল ইসলাম,আবু সাঈদসহ অন্যান্যরা। এ সময় থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার, চর জুয়ানসতরা ও রামনিয়াশা চরাঞ্চলের চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান (তরুণ) বলেন, থেতরাই ইউনিয়নের এই চরাঞ্চলগুলোতে কোনো উচ্চমাধ্যমিক বিদ্যালয় বা দাখিল মাদরাসা নেই। ফলে এ অঞ্চলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী পাওয়া খুবই দুষ্কর। যারা শিক্ষিত হয়েছেন, তারা নিজ উদ্যোগে বাইরের এলাকায় গিয়ে পড়াশোনা করেছেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করব যাতে এখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায়। এতে করে চরাঞ্চলের শিক্ষার্থীরা স্থানীয়ভাবে শিক্ষার সুযোগ পাবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এ সময় তিনি নদীভাঙনের শিকার পরিবারের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে মাওলানা আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park