
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
নীলফামারী জলঢাকায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা। গতকাল, ১৮ই মার্চ, বুধবার সন্ধ্যায় আল ফালাহ জামায়াত অফিস কার্যালয়ে মসজিদের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোকলেছুর রহমান মাষ্টার। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য মোনাবেরুল হোসেন মোনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক প্রফেসর ছাদের হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু, জলঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান লেবু, প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র শিক্ষক মর্তুজা ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার, এবং উপজেলা মফস্বল সভাপতি আলামিন প্রমুখ। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব জলঢাকা, রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের মুক্তির দিশা প্রদর্শক। তারা সত্যকে উন্মোচন করে জনগণকে অবগত রাখেন এবং ন্যায় ও সুবিচারের জন্য সমাজকে সচেতন করেন। সাংবাদিকদের পেশাদারিত্ব এবং সততা বজায় রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলঢাকা উপজেলায় কর্মরত সাংবাদিকরা যেমন সমাজের খণ্ডিত সত্য তুলে ধরেন, তেমনি দায়িত্বশীল সাংবাদিক তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেন। আমাদের দায়িত্ব হলো সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করা, তাদের কাজের পরিবেশ নিরাপদ রাখা এবং সমাজের সমস্যাগুলি সমাধানের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করা। আমি আশা করি, জলঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ একই উদ্যমে সত্য অনুসন্ধান চালিয়ে যাবেন এবং সমাজের দরিদ্র, অসহায় ও দুর্বল শ্রেণিকে তুলে ধরবেন, যাতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হয়।আমরা সব সময় আপনার পাশে আছি এবং আপনার উদ্যোগকে সমর্থন করি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, এবং ইফতার মাহফিলটি শেষ দোয়ার মাধ্যমে সুন্দর ভাবে সম্পন্ন হয়।