
জহিরুল ইসলাম
ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলাস্থ ধলিয়া গ্রামে মরহুম সূর্যত আলীর বাড়ী সংলগ্ন স্থানে সূর্যত আলী ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার ৫০টি পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।ফাউন্ডেশনের সদস্যদের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানে মরহুম সূর্যত আলীর পুত্র ভালুকা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ,ধীতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ভালুকা উপজেলা কৃষকদলের সদস্য সাইদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল্লাহ আল মামুন জানান,প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং বঞ্চিতদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে সূর্যত আলী ফাউন্ডেশন উদ্যোগ গ্রহণ করবে।