সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে মানবিক নেতা হিসেবে প্রশংসিত যুবদল নেতা কাইউম

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

শহিদুল ইসলাম (সোহেল)

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইউমকে একজন মানবিক নেতা হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয় জনগণ। তারা বলেন, দীর্ঘদিন ধরে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করে “নয়নের মণি” হয়ে উঠেছেন।

স্থানীয়দের মতে, প্রায় ১৭ বছর ধরে নানা জেল-জুলুম, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন কাইউম। দল ও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি এলাকায় বিশেষভাবে পরিচিত। বিরোধী সময়ে নানা চাপ ও নির্যাতনের মুখে থেকেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি বলে জানান এলাকাবাসী।

তারা আরও জানান, রাজনৈতিক দুর্দিনে নিজের সম্পদ বিক্রি করেও দলীয় কার্যক্রম সচল রাখার চেষ্টা করেছেন কাইউম। মিছিল-সমাবেশে সবসময় সামনের সারিতে উপস্থিত থেকে নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি।
বর্তমানে দলীয় অনুকূল পরিবেশে এসে কাইউম গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতি রমজানে নিজের উদ্যোগে ফ্রি সেহেরির আয়োজন এবং ঈদের আগে লুঙ্গি, শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করে থাকেন বলে জানান স্থানীয়রা।

এছাড়া, কেরানীগঞ্জের চারবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান-এর আস্থাভাজন হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।
শাক্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ কাইউমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ভবিষ্যতে তিনি আরও বড় দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা তাদের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park