শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১।

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এসব নাগরিকদের আটক করে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ভারতীয় নাগরিক জসিম উদ্দিন ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় রুপি উদ্ধার করেছে।

আটক বাংলাদেশিরা হলেন, খুলনার তেলখাদা উপজেলার ধানখালী গ্রামের সবুর হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের মৃত খোকন ফকিরের ছেলে সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী গ্রামের চাঁন মিয়ার ছেলে রাসেল (৩৭), গোপালগঞ্জ সদর উপজেলার বড়খোলা গ্রামের সুশান্ত গোলদারের ছেলে সুমন গোলদার (২০), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার খেজুরবাড়ী গ্রামের কিরস চন্দ্র মন্ডলের ছেলে অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ীর গোয়ালন্দ থানার হাবিব মন্ডলপাড়া গ্রামের তোরাপের ছেলে শামীম (৪৬) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)। এ ছাড়া আটক বাকি তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১ জন নারী ও ২ জন শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপি’র বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানকালে রোববার বিকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টোক্ষেতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এ ছাড়া পলিয়ানপুর বিওপির পৃথক অভিযানে ৪ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুইজন শিশু রয়েছে।

অপরদিকে কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামের ধানক্ষেতে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি কে আটক করে। আটককৃতরা ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার বাসিন্দা। পরে আটক ১১ জনকে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো বলে বিজিবির সূত্রে আমরা জানতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park