সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে পরিবেশ আদালতের অভিযান: ৫ ইটভাটার বিরুদ্ধে মামলা, জ্বালানি কাঠ জব্দ

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পরিবেশ আদালতের পরিচালিত এক অভিযানে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা জ্বালানি কাঠ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ আদালত, মাদারীপুর-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ এলিয়াম হোসেন। অভিযানের সময় পাঁচখোলা ইউনিয়নের মোট ৭টি ইটভাটা পরিদর্শন করা হয়।
পরিদর্শনে বেশ কয়েকটি ইটভাটায় পরিবেশবিধি লঙ্ঘন, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা এবং কাঠ পোড়ানোর মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের প্রেক্ষিতে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় আদালত।
মামলার আওতায় থাকা ইটভাটাগুলো হলো— জেএসবি ইটভাটা, এমআরকে ইটভাটা, আমেনা কন্সট্রাকশন (আশফাক ব্রিকস), আনোয়ার খান ব্রিকস এবং একেবি ইটভাটা।
জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত) এর ১৫ ধারার অধীন ৮ নম্বর সারণি এবং ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ১৪ ও ১৬ ধারায় এসব অপরাধ আমলে নেওয়া হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।
এছাড়াও অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে সংশ্লিষ্ট ভাটাগুলোতে মজুদ থাকা জ্বালানি কাঠ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মাদারীপুর-এর সহকারী পরিচালক আরিফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল-মামুন, নাজির মোহাম্মদ শহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ র‍্যাব, আনসার ও পুলিশের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park