
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক ব্যাপক মাদকবিরোধী আন্দোলন ও সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭-ই এপ্রিল) জুম্মা নামাজ শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও দায়িত্বে ছিলেন কালিন্দী ইউনিয়ন জনতার চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সম্মানিত সদস্য সামসুল হক লিটন। তিনি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং তরুণ সমাজকে সচেতন থাকার আহ্বান জানান।
এ আন্দোলনে প্রেরণা ও দিকনির্দেশনায় ছিলেন কেরানীগঞ্জ থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
মাদকবিরোধী এই কর্মসূচিতে কালিন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।