সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শিবপুরে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা ৯ মামলার আসামি ‘খোকা মিয়া’ গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

রানা মাহমুদঃ

​নরসিংদীর শিবপুরে বিশেষ এক অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকা মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভাটেক (ইজি-বাইক) চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

​গত ১৬ই এপ্রিল,২০২৬ তারিখে শিবপুর মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি চুরির মামলা (মামলা নং-১৬) রুজু করা হয়। এই মামলার প্রেক্ষিতে পুলিশি তৎপরতা জোরদার করা হলে ওই দিনই তাকে আটক করতে সক্ষম হয় শিবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খোকা মিয়া শিবপুর থানার অষ্টআনী গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ধৃত খোকা মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে সম্পত্তি সংক্রান্ত অপরাধসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে নরসিংদী ও আশপাশের এলাকায় ইজি-বাইক ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​এই চক্রের সাথে আরও অন্তত ৪ জন জড়িত রয়েছে,বাকি আসামিদের ধরতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park