সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

শাহেদ আহমেদ
নিজস্ব প্রতিবেদক:

কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫-ই এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থানজিয়া ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। এতে অংশ নেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‍্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন— কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খানজিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ইমরান হোসেন (৩০) এবং একই উপজেলার পশ্চিম সেয়ারা গ্রামের মৃত আলীর আকবরের ছেলে কালাম হোসেন (৩৩)।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হওয়ায় স্থানীয় যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আটককৃত দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park